হোম > বিনোদন

মৌলিক গানেই ব্যস্ত রাশেদ

গানের ভুবনে দুই দশক

বিনোদন রিপোর্টার

২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান’ রিয়েলিটি শোতে ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গান দিয়ে সারা বাংলার শ্রোতা দর্শকের মনে আলোড়ন সৃষ্টি করেছিলেন রাশেদ। এরপর গানকে ভালোবেসে গানের ভুবনেই থেকে গেলেন তিনি। দেশে বিদেশে অনেক স্টেজ শোতে অংশ নিয়েছেন।

রাশেদ বিশ্বাস করেন সত্যিকারের শিল্পী হতে গেলে যে ভালো মানুষ হওয়াটাও জরুরি। অনেক অনেক গান করতে হবে, তা নয়, তিনি শুধু কিছু ভালো গান করে যেতে চান। এ কারণেই তিনি আরো মৌলিক গানের দিকে ঝুকছেন। এরই মধ্যে জীবক বড়ুয়ার লেখা ও রাশেদের সুর সঙ্গীতে ‘তোকে চাই’ গানের কাজ শেষ হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শেষ করে গানটির প্রচার হবে।

এছাড়াও ‘টগর’ সিনেমায় রাশেদ ‘বন্ধু’ শিরোনামেরও একটি গান গেয়েছেন। গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন বেলাল খান।

সঙ্গীতাঙ্গনে নিজের পথচলা প্রসঙ্গে রাশেদ বলেন, ‘সঙ্গীতে পথচলার প্রথম দিন থেকেই আমি শ্রোতা দর্শকের যে ভালোবাসা পেয়ে আসছি তাতেই আমি মুগ্ধ, ধন্য। শ্রোতা দর্শকের এই ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই আরো বহুবছর। তবে এখন আরো কিছু ভালো ভালো মৌলিক গান করার পরিকল্পনা করেছি। অনেকের সঙ্গেই এই নিয়ে কথা হয়েছে। আশা করছি চলতি বছর এবং আগামী বছরজুড়ে ভালো কিছু মৌলিক গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারবো।’

এদিকে কিছুদিন আগে তিনি ‘তুমি প্রিয়তমা’ শিরোনামের একটি গান গেয়েছেন বেতারের জন্য। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী।

রাশেদের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত ইসলামিক গান হচ্ছে ‘তোমার সৃষ্টি’। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন