হোম > বিনোদন

কূটনীতিক না হয়েও শাহরুখের পাসপোর্ট লাল!

রয়েছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা

বিনোদন ডেস্ক

দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট সব থেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়। বর্তমানে বিশ্বজুড়ে চার ধরনের পাসপোর্ট রয়েছে, এর মধ্যে একটি লাল। এ রঙের পাসপোর্ট সচরাচর কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়। কিন্তু কূটনীতিক বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা না হয়েও লাল পাসপোর্ট রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের কাছে। কেন এ অভিনেতার কাছে লাল পাসপোর্ট তা নিয়ে আলোচনার শেষ নেই।

আসলে না, শাহরুখ খান কোনোরকম সরকারি কর্মীও নন, বা বিদেশ মন্ত্রকের কূটনৈতিক কর্মকর্তাও নন। তবে তার এই লাল পাসপোর্টের পিছনে রহস্য রয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে, আসলে ভারতীয় সিনেমা জগতে তার অবদান এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার জন্যই তাকে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।

ভারত সরকার অনেক সময় বিশেষ কিছু ব্যক্তিকে সম্মান হিসেবে এই পাসপোর্ট দেয়, যারা দেশের অবদানে ভূমিকা রাখে। আর এই সমস্ত ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশে অনায়াসে যাতায়াত করতে পারে, কোনোরকম ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছাড়াই।

শুধু ভারত সরকারের কূটনৈতিক পাসপোর্টই নয়, বরং শাহরুখ খান সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসারও অধিকারী। হ্যাঁ, তার কাছে দুবাইয়ের গোল্ডেন ভিসাও রয়েছে। আর এই ভিসার মাধ্যমে তিনি আরব আমিরাতে দীর্ঘ সময় ধরে বসবাস করতে পারেন এবং বাণিজ্যিক সুবিধাও পান।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো