হোম > বিনোদন

শাকিবকে ‘আমার রাজা’ বললেন অপু, অভিনন্দন জানালেন বুবলী

স্টাফ রিপোর্টার

সবাই জানেন ঢাকাই সিনেমায় সাকিব খানের দাফট একচ্ছত্র। গত বছর তার মুক্তি পাওয়া ‘তুফান’ দেশের পাশাপাশি বিদেশেও তুফান তোলে। এমন সাফল্যের মধ্যেই রোজার ঈদে তার মুক্তি পাওয়া ‘বরবাদ’-এর নেশা না কাটতেই নতুন সিনেমা ‘তাণ্ডব’ দ্বারপ্রান্তে। এখন এর টিজারেই দর্শক আগ্রহ তুঙ্গে। শাকিব খান কেন মেগাস্টার, সেটি নিয়েই এখন তুমুল আলোচনা তার ভক্তমহলে।

বাংলা সিনেমায় শাকিব খান ২৫ বছর দাফটের সঙ্গে পার করেছেন। অভিনয়ের রজতজয়ন্তীতে বিশেষ সম্মাননাও পেয়েছেন নায়ক। হয়েছেন বছরসেরা অভিনেতা। শাকিবের সাফল্যে শুধু তার ভক্তরাই নয়, আপ্লুত তার দুই প্রাক্তনও।

শাকিবের দুই প্রাক্তন দেশের চলচ্চিত্র অঙ্গনেরও জনপ্রিয় মুখ। শাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাও ছিল বাণিজ্যিক। শাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে বুবলী স্ট্যাটাস দেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি অবদান রেখেছেন। বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন।’

বুবলীর পোস্টের ৫ ঘণ্টা পর শাকিবকে প্রশংসা করে ছবি পোস্ট করেন অপু। শাকিবের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেয়ার ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অভিনন্দন, মাই কিং- শাকিব খান।’

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান