হোম > বিনোদন

জুঁইয়ের কণ্ঠে ছয়টি ফোক গান

বিনোদন রিপোর্টার

ইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী। বর্তমানে তিনি তার নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’ নিয়েই ব্যস্ত। যে কারণে তার চ্যানেলে এখন পর্যন্ত বহু গান প্রকাশিত আছে। এরই মধ্যে বিগত কয়েকদিনে তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার কণ্ঠে প্রচলতি ছয়টি ফোক গান । গানগুলো হচ্ছে ‘তোমরা আমায় কী বুঝাইবা’, ‘কেনো হলো দেখারে’, ‘কৃষ্ণ আইলো রাঁধার কুঞ্জে’, ‘প্রাণের জ্বালা’, ‘ভালোবাসা এমন কেন’, ও ‘ওরে চিকন কালা’।

জুঁই বলেন, ‘আমিতো মূলত একজন ফোক ঘরানার সঙ্গীতশিল্পী। ফোক গান গাইতেই বেশি ভালোবাসি আমি। দেখা গেছে এমন অনেক শিল্পী আছেন যারা এখন ফোক গানের প্রতিও মনোযোগী হয়ে উঠছেন। কারণ ঢাকার বাইরে স্টেজ শোতে গান গাইতে গেলে অনেক সময় শ্রোতা দর্শকের কাছ থেকে ফোক গান গাওয়ার অনুরোধ আসে। যে কারণে যারা আধুনিক গান গেয়ে থাকেন তারাও এখন ফোক গানের প্রতি মনোযোগী হয়ে উঠছেন। এমন কী তারা বিভিন্ন চ্যানেলেও এখন ফোক গান পরিবেশন করেন। এটা আমার কাছে অনেক ভালোলাগার, কারণ একজন ফোক সঙ্গীতশিল্পীর হিসেবে বিষয়টা আমাকে আনন্দ দেয়।’

তিনি আরো বলেন, ‘আমিতো সবসময়ই ফোক গান গাই, মা মাটি দেশের গান গাইতেই আমার বেশি স্বাচ্ছন্দ্য। এরই মধ্যে আমার ইউটিউব চ্যানেলে আমার কণ্ঠে আরো বেশকিছু প্রচলিত ফোক গান প্রকাশিত হয়েছে। এই গানগুলো প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী এখনো যে ফোক গানের প্রতি মানুষের প্রবল আগ্রহ আছে তা আমি বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারি। সত্যি বলতে কী ফোক গানের মাঝেই গ্রাম বাংলার কথা, গ্রাম বাংলার মানুষের কথা, মনের কথা উঠে আসে। মানুষের আবেগও অনেক বেশি ফোক গানকে ঘিরেই। যারা আমার গানের নিয়মিত শ্রোতা তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’

জুঁইয়ের কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘তুমি বুঝলানা’। এরপর তার কণ্ঠে প্রকাশিত আলোচিত, সাড়া ফেলা গানগুলো হলো ‘মিরপুর এক্সপ্রেস’, ‘শেষ পাখি’, ‘দুষ্টু মেয়ে’, ‘ষোলকলা’, ‘মরার কোকিলে’, ‘ভাগ্যে ছিলিনা’, ‘বন্ধু বড় মায়া লাগাইছে’, ‘প্রেমের হাওয়া’, ‘তুমি কারে পাইয়া সুখি’, ‘পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি।

সব মিলিয়ে জুঁই এখন পর্যন্ত ২০০’র বেশি গান করেছেন। কিছুদিন আগেই তিনি ঢাকার সরকারি সঙ্গীত কলেজ থেকে লোক সঙ্গীত বিষয়ে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। একই কলেজে তিনি একই বিষয়ে বর্তমানে মাস্টার্স করছেন।

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

আড্ডা ও স্মৃতিকথায় মেতে উঠলেন গুণী অভিনেত্রীরা

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর