হোম > বিনোদন

বছরের শেষ প্রান্তেও অটুট ইয়াশ-তটিনী

বিনোদন ডেস্ক

ইয়াশ-তটিনী চলতি বছরের অন্যতম সফল জুটি। সেই ধারা অটুট থাকলো ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের মাধ্যমে। গতকাল দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে, মিলছে দারুণ সাড়া।

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অয়ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। বেকার হওয়ায় ভাই-ভাবির খোঁচা সহ্য করতে হয় তাকে। অন্যদিকে তমা চরিত্রে আছেন তটিনী। তার মা এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায়। বিপত্নীক ছেলের দুই সন্তান আছে। এটা জানতে পেরে পালিয়ে যায় তমা। গল্পসংক্ষেপ এভাবেই জানালেন লেখক-নির্মাতা-প্রযোজক রাজ।

এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন প্রমুখ।

নাটকটির একটি গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। ‘তোমার চুলে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। এটিও গতকাল আলাদা করে প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেলে।

নির্মাতা জানান, নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি। আবহসংগীত করেছেন আরফিন রুমি।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন