হোম > বিনোদন

লোকজ সুরে নকশীকাঁথা ব্যান্ডের গান ‘জরিনা’

বিনোদন রিপোর্টার

পহেলা বৈশাখ উপলক্ষে নকশীকাঁথা ব্যান্ডের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে নতুন গান ‘জরিনা’। ১২ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনে ব্র্যান্ডের কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে গানটি প্রকাশ করা হয়। ইতোমধ্যে ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিকটকসহ ২১টি অনলাইন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে ‘জরিনা’ গান।

জরিনা গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী বলেন, ‘আমাদের ব্যান্ডের এ ধরনের গান এটাই প্রথম। যুগে যুগে, কালে কালে কবি-সাহিত্যিকরা লোকজ ঐতিহ্যের অনুসন্ধান করতে গিয়ে নারীকে অন্যতম প্রধান উপাদান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদের কবিতা, গল্প, উপন্যাস, কিংবা নাটকে নারীর জীবনধারা তুলে ধরেছেন, যেখানে আবহমান বাংলার নারী তার রূপ ও যৌবনের মায়াময় ছোঁয়ায় আবিষ্ট করেছে পাঠককে। তেমনি এক নারীর রূপে মাতোয়ারা

একদল মানুষের আগ্রহ ও কৌতুহল নানান মজার কাহিনির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে জরিনা গানে। তিনি আশা প্রকাশ করে বলেন, সহজ কথার গানটির সুর খুব চেনা মনে হবে। কোরাস ও হারমোনি এবং সুরে বিশেষ এক ধরনের ভাঁজ এ গানে ভিন্ন মাত্রা যোগ করায় সহজে শ্রোতাকে আকৃষ্ট করবে।’

সাজেদ ফাতেমী বলেন, ‘নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষই বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। নাগরিক ও গ্রামীণ জীবনভেদে সেই আকৃষ্ট হওয়ার ধরন হয়তো ভিন্ন। কিন্তু দিনশেষে সবাই নারীর সৌন্দর্যসুধা পেতে চায়, যা কেউ প্রকাশ করে আর কেউ করে না।’

জরিনা চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত মডেল সুমাইয়া রিমু। তার বিপরীতে আছেন নকশীকাঁথার সদস্য সাজেদ ফাতেমী, ফয়সাল আদনান, বুলবুল সাহা, মাহবুব সোহেল, জে আর সুমন, মনোজ মণ্ডল ও পলাশ নন্দী। আরো আছেন গোলাম রসুল ও জুয়েল খান। আসিফ ও ইমরানের কোরিওগ্রাফিতে গানটির ভিডিও পরিচালনা করেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। ভিডিও সম্পাদনা করেছেন এসএম কারীম।

লোকজ সুরের মধ্য দিয়ে নদী, বৃক্ষ, খেলার মাঠ ও পরিবেশ বাঁচানোসহ নানান সামাজিক সংকটের বিরুদ্ধে গানে গানে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে ২০০৭-এর ২৫ জানুয়ারি নকশীকাঁথা ব্র্যান্ডের যাত্রা শুরু। ব্যান্ডের মৌলিক গানের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ প্রকাশিত হয় ২০০৮ সালে। দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ প্রকাশিত হয় ২০১৬ সালে। দুটো অ্যালবামে ১৩টিসহ এ পর্যন্ত নকশীকাঁথার প্রকাশিত মৌলিক গানের সংখ্যা ৫৮টি।

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ঈদে বিটিভিতে দুই পর্বের ব্যান্ড শো

তৌসিফ-নীহার ‘তুই থেকে তুমি’

আনকাট সেন্সর পেল নিশোর ‘দম’, দেখতে পারবেন সব বয়সীরা

অস্কারের ৯৮তম আসর, পুরস্কার পেলেন যারা

সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন

নাটকে দাম্পত্য জীবনের ‘সাত দিন’

ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পির কণ্ঠে আনন্দের গান ‘ফাঁকি’

ফের বুলবুলি হয়ে আসছেন তটিনী

‘প্রেমের গল্প’ নিয়ে আসছেন চিত্রনায়ক রোশান-চমক