হোম > বিনোদন

১২ গীতিকবিকে নিয়ে মানজুরের বই ‘গীতিজীবন’

বিনোদন রিপোর্টার

ঘটা করে প্রকাশ হলো দেশের ১২ জন শীর্ষ গীতিকবিকে নিয়ে লেখা জীবনীভিত্তিক গ্রন্থ ‘গীতিজীবন’। গ্রন্থটি লিখেছেন গীতিকবি ও সাংবাদিক মাহমুদ মানজুর। এটি প্রকাশ করেছে আজব। সম্প্রতি আজব প্রকাশের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ উপহার হিসেবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার ভেতরে।

এদিন সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘গীতিজীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন দেশের অন্যতম তিন গীতিকবি মুনশী ওয়াদুদ, লিটন অধিকারী রিন্টু ও কবির বকুল, লেখক মাহমুদ মানজুর, প্রকাশক জয় শাহরিয়ারসহ সংগীত ও সাহিত্য জগতের অনেকেই। ৬০০ টাকা মূল্যের এই গবেষণা ও সাক্ষাৎকারধর্মী জীবনালেখ্যতে স্থান পেয়েছে মোহাম্মদ রফিকউজ্জামান, মুনশী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, লিটন অধিকারী রিন্টু, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, কবির বকুল, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল এবং গাজী মাজহারুল আনোয়ারের জীবনচিত্র।

‘গীতিজীবন’ প্রসঙ্গে লেখক মাহমুদ মানজুর বলেন, ‘টানা ২৫ বছর ধরে লিখছি সংবাদমাধ্যম ও গীতিকবিতায়। বছর তিনেক ধরে তাগিদ অনুভব করলাম, একটা দরকারি গ্রন্থ তৈরি করার। যেটা কেউ করেনি আগে। সেই বিবেচনায় দেশের শীর্ষ ১২ জন স্বনামধন্য গীতিকবির জীবনচিত্রের প্রায় পুরোটাই তুলে ধরার চেষ্টা চালিয়েছি এই গ্রন্থের মাধ্যমে। গীতিকবিদের নিয়ে এই ধারাবাহিকতা আমি সামনেও রক্ষা করতে চাই।’ এদিকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসা বিশেষ অতিথি মুনশী ওয়াদুদ মনে করেন, এমন গ্রন্থ বর্তমান প্রজন্মের জন্য তো বটেই, বাংলা সংগীত ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তার ভাষায়, ‘মাহমুদ মানজুর দিনের পর দিন খেটে আমাদের সঙ্গে কথা বলে তিল তিল করে অসম্ভব ধৈর্য নিয়ে এই অসাধ্য সাধনটি করেছেন। যেটি গ্রন্থের পাতাগুলোতে চোখ রাখলেই স্পষ্ট হয়। আমি এই গ্রন্থের একজন অংশীদার হতে পেরে সুখ বোধ করছি।’ প্রকাশক জয় শাহরিয়ার জানান, আজব প্রকাশের পঞ্চম বর্ষপূর্তি উৎসবের বিশেষ উপহার হিসেবে ‘গীতিজীবন’ প্রকাশ করা হলো। যা প্রকাশনীর নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ছাড়াও পাওয়া যাবে রকমারিসহ গ্লোবাল ডিজিটাল আউটলেটগুলোতে।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’