হোম > বিনোদন

‘না বলা কতো কথা’র পর শ্রাবণীর ‘ভুল মানুষ’

বিনোদন রিপোর্টার

নিজের মিষ্টি আর সুরেলা কণ্ঠ দিয়েই গানে গানে শ্রোতা-দর্শককে মুগ্ধ করে যাচ্ছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। পেশাগতভাবে গানের ভুবনে তার যাত্রা শুরু ২০১৭তে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে অংশগ্রহণ করে। সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের পরপরই শ্রাবণীর প্রথম মৌলিক গান ‘বৈশাখ এলো রে’ প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন বাবু, সুর ও সংগীত করেছিলেন হৃদয়।

এরপর শ্রাবণীর কণ্ঠে আরো বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়। সবশেষ কয়েক মাস আগে তার কণ্ঠে প্রকাশিত হয় ‘না বলা কতো কথা’ শিরোনামের একটি গান। এ গানে শ্রাবণী যেন নিজেকে আরো ম্যাচিউরড প্রমাণ করেছেন। গানের মিউজিক ভিডিওতেও শ্রাবণী নিজেকে এতটা সাবলীলভাবে উপস্থাপন করেছেন যে, তাকে অভিনয়েও নিয়মিত হওয়ার কথা বলেছেন অনেকে। ‘না বলা কতো কথা’ গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ সিং।

এদিকে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে শ্রাবণীর কণ্ঠে ‘ভুল মানুষ’ শিরোনামের আরো একটি গান। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ।

গান শেখা প্রসঙ্গে শ্রাবণী বলেন, ‘খুব ছোটবেলায় আমার বাবা গণেশ মোহন্তের কাছেই আমার গানে হাতেখড়ি। এরপর আরো বহু ওস্তাদের কাছেই তালিম নেওয়া হয়েছে। এখন বিশ্বভারতীতে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বিষয়ে পড়াশোনা করছি। বহু সাক্ষাৎকারে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম কিংবা সাবিনা ইয়াসমিন ম্যাডামকে বলতে শুনেছি যে, গানে আসলে চর্চা বা অধ্যবসায়ের বিকল্প নেই। আমি এ কথাটি মাথায় রেখেই গানের ভুবনে পথ চলছি। গানের নিয়মিত চর্চা থেকে নিজেকে কখনো সরিয়ে রাখিনি।’

গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গান ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসলে আমার ভাবনা নেই। আমার অতীতটা জুড়ে যেমন গানই ছিল, বর্তমানটাও গানকে ঘিরে; আমার আগামীটাও গানে গানেই এগিয়ে যাওয়া হবে। আমি কৃতজ্ঞ যারা আমাকে নিয়মিত মৌলিক নতুন নতুন গান করার সুযোগ করে দিচ্ছেন। কৃতজ্ঞ আমার মা নমিতা রানীর কাছে। কারণ তিনি আমার জন্য অনেক কষ্ট করেন।’

শ্রাবণী প্রথম প্লে-ব্যাক করেন ‘ডেডবডি’ সিনেমায় ‘জান রে’ শিরোনামের গানে।

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি