হোম > বিনোদন

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ে সুমনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তার নাটক ‘হরবোলা’। এই ‘হরবোলা’ নাটক নিয়ে কথা বলেছেন সুমনা ইয়াসমিন। যদিও এর আগে কয়েকটি নাটকে কাজ করেছেন অভিনেত্রী। সেখান থেকে নাটকটির পরিচালক ইবনে জোবায়ের তাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন।

বিনোদন জগতের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী সুমনা ইয়াসমিন। এর সুবাদে অভিনয় জগতে প্রবেশ। তার জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে। কলেজ পর্যন্ত কোনাবাড়ীতেই পড়াশোনা করেছেন তিনি। এখন একটি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত অভিনেত্রী।

সুমনা ইয়াসমিন বলেন, নাটকের গল্পটা একদম ভিন্ন রকম। আমার মনে হচ্ছিল, একই রকম চরিত্রে কাজ না করে আমার বিভিন্ন ধরনের চরিত্রে চেষ্টা করা উচিত। সেই জায়গা থেকে কাজটা নিয়ে আগ্রহী হই। নাটকটি অনেকে পছন্দ করেছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নাটকে মফস্বলের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। পুরোনো দিনের গল্প তুলে ধরা হয়েছে। আমার পুরোনো দিনের গল্প ভালো লাগে। বিশেষ করে আশি, নব্বইয়ের দশকের জিনিসগুলো আমাকে আকৃষ্ট করে। পরিচালক রুবেল আনুশ ভাইয়া যখন গল্পটা শেয়ার করেন, তখন বলি— এ রকম গল্পই চাচ্ছিলাম।

সুমনা বলেন, আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিওচিত্রে কাজের প্রস্তাব পাই। এ বছরই কাজটি এসেছে।

এরপর ফেব্রুয়ারিতে আমার প্রথম নাটক পাঁজর ৩ আসে। এখন পর্যন্ত চারটা নাটকে কাজ করেছি। ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা জানান অভিনেত্রী। বলেন আমি অত বেশি অ্যাম্বিশাস না। মানুষ আমার কাজ পছন্দ করলে কাজটা করে যাওয়ার ইচ্ছা আছে।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান