হোম > বিনোদন

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’র বিভাগীয় অডিশন

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র ১৯টি অঞ্চলের আঞ্চলিক পর্যায়ের অডিশন শেষে ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শুরু হতে যাচ্ছে। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরাই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।

বিভাগীয় পর্যায়ের অডিশন হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর ।

বিভাগীয় পর্যায়ের সকল অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত ঐ দিনের অডিশন চলবে। অডিশনের তারিখ প্রতিযোগির দেওয়া মোবাইল নম্বরে এসএমএস’র মাধ্যমে জানানো হবে। অডিশনের সময় প্রতিযোগির জন্ম নিবন্ধনের কপি এবং ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে।

বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগিরা পরবর্তীতে পর্যায়ক্রমে বিটিভি, ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপ চূড়ান্ত বাছাই, সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রলের পাশাপাশি থেকেও জানা যাবে।

ঢাকা বিভাগের বিভাগীয় অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র রামপুরা, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমি, সিলেট বিভাগের বিভাগীয় অডিশন সিলেট শিল্পকলা একাডেমি, রংপুর বিভাগের বিভাগীয় অডিশন রংপুর শিল্পকলা একাডেমি, রাজশাহী বিভাগের বিভাগীয় অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমি, খুলনা বিভাগীয় অডিশন খুলনা শিল্পকলা একাডেমি, বরিশাল বিভাগীয় অডিশন বরিশাল শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিভাগীয় অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’