হোম > বিনোদন

ঈদে ওয়েব ফিল্মে দীপা খন্দকার

বিনোদন রিপোর্টার

দীপা খন্দকার, তার সমসাময়িক কালের অভিনেত্রীদের মধ্যে এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত অভিনেত্রী। বিশেষত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে রয়েছেন আলোচনায়। দীপা যে এই সময়ে নাটকেই অভিনয় করছেন এমন নয়। অভিনয় করছেন সিনেমাতে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজেও।

আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্‌ম হৈচৈ’তে দেখা যাবে দীপাকে ‘একসাথে আলাদা’ নামক ওয়েব ফিল্মে। রেজাউর রহমানের নির্দেশনায় নির্মিত এই ওয়েব ফিল্মে একজন আর্মি অফিসারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন দীপা। তার বিপরীতে অভিনয়ে আছেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান।

এছাড়াও আগামী ঈদে দীপাকে দেখা যাবে চয়নিকা চৌধুরীর ‘ভালোবাসার অন্য নাম তুমি’, সকাল আহমেদ’র ‘শেকড়’, মুরাদ পারভেজ’র ‘শেষের গল্পের পরের গল্প’, জাকারিয়া শৌখিনের ‘আপনজন’সহ মিশুক মিঠু, এল এর সোহেল’সহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে দেখা যাবে তাকে।

ঈদকে ঘিরে কাজ করা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘একসাথে আলাদা ওয়েব ফিল্মটার গল্প খুবই সুন্দর। এটা নিশ্চিত করেই বলা যায় যে দর্শকের এই ওয়েব ফিল্মটি ভালোলাগবে। তাছাড়া আমি এতে শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। তিনি বাংলাদেশের একজন গুণী অভিনেতা। তারসঙ্গে অভিনয় করলেই অনেক কিছু শেখা যায় প্রতি মুহূর্তে। ঈদে অন্যান্য যে নাটকগুলোতে অভিনয় করেছি তারমধ্যে চয়ন দিদিও নাটকটার গল্প খুবই সুন্দর। সকালের নাটকটারও গল্প সুন্দর। মুরাদ পারভেজ-এরটা দারুণ সাড়া ফেলবে বলে বিশ্বাস। শৌখিনের নাটকের গল্পজুড়ে আমি আছি, তবে আমাকে দেখা যাবে একটি দৃশ্যেই। বাকী অন্যান্য যে নাটকে অভিনয় করেছি সবগুলোই সুন্দর। এবারের ঈদে বিভিন্ন ধরনের চরিত্রে আমার ভক্ত দর্শকেরা দেখতে পাবেন। ঈদ যথারীতি পরিবারের সাথেই ঢাকাতে কাটবে। ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে।’

এর আগে হৈচৈ’তে দীপা অভিনীত ‘রুমি’ ওয়েব সিরিজ প্রচারিত হয়েছিল। এছাড়াও চরকি’তে ‘ঘুম পরী’ ওয়েব ফিল্ম-এ অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন দীপা খন্দকার। দীপা শেষ করেছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ নামের একটি সিনেমা।

কিছুদিন আগে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে দীপা খন্দকার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা চরিত্রে অভিনয়ের জন্য সম্মাননায় ভূষিত হন।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’