হোম > বিনোদন

চব্বিশেই নিভে গেলেন কোরিয়ান জনপ্রিয় অভিনেত্রী সে-রন

বিনোদন ডেস্ক

কোরীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ২৪ বছর বয়সী কিম সে-রনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম কোরিয়া টাইমস জানায়, ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ও ‘দ্য নেইবারস’ সিনেমাখ্যাত অভিনেত্রীর বাড়ি পূর্ব সিউলের সিওংসু-ডং-এ।

পুলিশ জানায়, অভিনেত্রীর সঙ্গে এক বন্ধুর দেখা করার পরিকল্পনা ছিল। কিন্তু দেখা করতে না পারায় যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হন ওই বন্ধু। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের আশঙ্কা খুঁজে পাইনি। তার মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছিলেন এই অভিনেত্রী। ওই সময় রেলিং ও ট্রান্সফরমারে ধাক্কা দিয়েছিলেন তিনি। এ কারণে তাকে ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।

গত বছরের এপ্রিলে একটি নাটকে অভিনয় করেন কিম সে-রন। নাটকটির মাধ্যমে অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু স্বাস্থ্যগত জটিলতার জন্য বিতর্ক সৃষ্টি হওয়ায় আর নিয়মিত হননি।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান