হোম > বিনোদন

স্বাধীনতা দিবসে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

বিনোদন রিপোর্টার

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। আগামীকাল ২৬ মার্চ, সন্ধ্যা ৬ :৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো: মফিদুর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হবে ৩০ মিনিটের তথ্যচিত্র : দ্য পিপলস প্রেসিডেন্ট।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শরুতেই সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীতশিল্পী খুরশিদ আলম ও আলম আরা মিনু। এরপর ফারহানা চৌধুরী বেবী-এর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস। একক সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী মনির খান, দেবলীনা সূর ও ফেরদৌস আরা।

অন্তর দেওয়ান-এর পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন কালারস অফ হিল এবং আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী টিটো মুনসী। একক সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীতশিল্পী নাসির, রিজিয়া পারভীন, সাদমান পাপ্পু, ইথুন বাবু, মৌসুমী, পলাশ সাজ্জাদ, পরাণ হাসান ও আকলিমা মুক্তা। সবশেষে নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ।

এরপূর্বে একাডেমির পক্ষ থেকে সকল কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীবৃন্দের উপস্থিতিতে সকাল ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

তন্ময়-মিহি জুটির ‘ভালোবাসার ঘর’

সালমান শাহর অসমাপ্ত যে সিনেমায় অভিনয় করেন ওমর সানি

ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অপু বিশ্বাস

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

ইমরাউল রাফাতের ‘রোল নাম্বার’-এ প্রান্ত ও এশা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে