হোম > বিনোদন

আত্মহত্যার চেষ্টা হিরো আলমের, নেপথ্যে কী?

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

অচেতন অবস্থায় শুক্রবার দুপুর ১২টায় হিরো আলমকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে হিরো আলম শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, হিরো আলম বগুড়া থেকে বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়ি বেড়াতে আসেন। রাতে দুই বন্ধুর মধ্যে রিয়া মনিকে নিয়ে আলাপ-আলোচনা হয়। তারপর দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকাল ১১টায় হিরো আলমকে ঘুম থেকে ডেকে তুলতে পারেননি তার বন্ধু। তবে এসময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। তখন তার বন্ধু জাহিদ হাসান সাগর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ বিষয়ে হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন—দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়া মনিকে নিয়ে অনেক হতাশার কথা বলেন। হিরো আলম জানান—যেখানে যান সেখানেই লোকজন তাকে বিরক্ত করেন। নানা প্রশ্ন করেন। একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে (হিরো আলম) চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।

ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন—ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু তার (হিরো আলম) লোকজন এখান থেকে তাকে নিয়ে যেতে চাচ্ছেন না। তবে এখন হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত

৭৩ বছরের ঐতিহ্যে বিরতি, ২০২৬ সালের মিস ইউনিভার্সে থাকছে না ফ্রান্স

টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্র, অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’

ঈদে মেহেদির দ্যুতিতে মিম

বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট

লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’

ঈদে মুক্তির মিছিলে ৮ সিনেমা, হল মালিকরা বলছেন ‘ব্যাড কালচার’

এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি: আবদুল আজিজ

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’-এ সাদিয়া ইসলাম মৌ