হোম > বিনোদন

আগামীকাল বাংলাদেশে আসছে ‘সুপারম্যান’

বিনোদন রিপোর্টার

আগামীকাল শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সুপারম্যান’। বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।

পরিচালক জেমস গান নতুনভাবে নিয়ে এসেছেন সুপারম্যানের কাহিনি। এই ছবি দিয়েই শুরু হচ্ছে নতুন ডিসি ইউনিভার্স। সুপারম্যান চরিত্রে এবার দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় থাকা এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

শুধু অ্যাকশন নয়, এবারের সুপারম্যান সিনেমায় রয়েছে গভীর বার্তা। পরিচালক জেমস গান জানিয়েছেন, এটি একজন অভিবাসীর গল্প—যিনি অন্য এক গ্রহ থেকে এসে পৃথিবীতে নিজের জায়গা খুঁজে নিচ্ছেন। এটি মূলত আশা, মানবিকতা ও নৈতিকতার জয়গান। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে ছুঁয়ে যাওয়া এই সিনেমা তুলে ধরবে বর্তমান সময়ের অনেক বাস্তব সংকট। পরিচালকের ভাষ্য, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে।’

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান