হোম > বিনোদন

ম্যাজিক বাউলিয়ানায় সেরা ৫-এ ওঠার প্রতিযোগিতা

বিনোদন রিপোর্টার

প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। বর্তমানে চলছে স্টুডিও রাউন্ড। আজ থাকছে সেরা ৭-এর প্রতিযোগিতা। আগামীকালের পর্বে নির্বাচিত হবেন সেরা ৫। বিচারক হিসেবে আছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি। উপস্থাপনা করছেন আইশা খান। প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।

বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ রিয়েলিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির উদ্দেশ্য ঐতিহ্যবাহী লোকগানের এ আবেদনকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেওয়া। এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। এখান থেকে বাছাইকৃত ৪০ জন প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর গ্রুমিং সেশনে অংশ নেন তারা। সেখানে গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের বিভিন্ন দিক শেখানো হয় অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে। এরপর অনুষ্ঠিত হয় ‘মাস্টার সিলেকশন’। এখান থেকে নির্বাচিত ১৯ জন সুযোগ পান ‘স্টুডিও রাউন্ড’-এ।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান