হোম > বিনোদন

অভিনয় ছেড়ে হাজার কোটির মালিক গিরিশ কুমার

বিনোদন ডেস্ক

অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করে বড় বড় তারকাদের চেয়েও অনেক বেশি টাকার মালিক এখন অভিনেতা গিরিশ কুমার। ২০১০-এর শুরুর দিকে বলিউডে নতুন তারকারা নিজেদের জায়গা তৈরি করেন। তাদের মধ্যে রয়েছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও সিদ্ধার্থ মালহোত্রার মতো তরুণ তারকারা। কিন্তু তাদের মধ্যেই একজন গিরিশ কুমার, যিনি অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করেন।

গিরিশ ২০১৩ সালে প্রভু দেবার ছবি ‘রামাইয়া বাস্তাভাইয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটি জনপ্রিয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরপর ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি ‘লাভশুদ্ধা’ মুক্তি পায়, যা বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে। এরপরই অভিনয় ছেড়ে দেন গিরিশ।

গিরিশ হলেন টিপস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কুমার এস তৌরানির ছেলে। অভিনয় ছাড়ার পর তিনি পরিবারের ব্যবসা সামলাতে শুরু করেন। বর্তমানে তিনি টিপস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার। এই কোম্পানির বাজারমূল্য এখন প্রায় ১০,৫১৭ কোটি।

টিপস ইন্ডাস্ট্রিজের অংশীদার হওয়ার ফলে গিরিশ প্রচুর টাকার মালিক হয়ে যান। তার মোট সম্পদ প্রায় ২১৬৪ কোটি রুপি, যা অনেক বলিউড তারকার থেকেও বেশি। এমনকি তিনি আমির খান, রণবীর সিং, বরুণ ধাওয়ানের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন