হোম > বিনোদন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ‘দৃশ্য / অদৃশ্য’ প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারি জুমে চলছে শিল্পী মো. হাসেম–এর প্রথম একক চিত্র প্রদর্শনী “ভিজিবল/ ইনভিজিবল (দৃশ্য/ অদৃশ্য)’।

প্রদর্শনীতে চারকোল, জলরং, অ্যাক্রিলিক এবং মিক্সড মিডিয়াতে নির্মিত মোট ৩৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

গত শনিবার গ্যালারি প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী প্রফেসর জামাল আহমেদ।

শিল্পী হাসেমের জন্ম ও বেড়ে ওঠা বান্দরবান শহরে। পাহাড়, গ্রাম, সমুদ্র ও শহরের অভিজ্ঞতা তাঁর দেখার ও অনুভবের জগৎকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর কাজগুলোতে দৃশ্যমান প্রকৃতি ও মানবজীবনের পরিবর্তনশীল স্রোতের সঙ্গে যুক্ত থাকে নীরব এক অন্তর্দৃষ্টি। দৃশ্যের আলোর-ছায়ার পাশাপাশি অদৃশ্য অনুভূতির গভীরতাও সযত্নে ফুটে ওঠে তাঁর কাজে।

শিল্পীর মতে, ‘সময়, মানুষ ও প্রকৃতি যখন একে অপরের সঙ্গে মিশে যায়, তখন সৃষ্টি হয় এক অবিরাম পরিবর্তন। এই প্রদর্শনী সেই পরিবর্তনের দৃশ্য ও অনুভবকে ধারণের প্রচেষ্টা।‘ বিশেষত চারকোলের কাজে ফিরে আসে অস্তিত্ব, নিঃসঙ্গতা এবং আত্মপরিচয়ের অনুসন্ধান। শিল্পী চান, দর্শক যেন তাঁর কাজের সামনে এক মুহূর্ত থেমে নিজের ভেতরের নীরবতাকে অনুভব করে। দেখা ও অদেখা, বাহ্যিক ও অন্তর্গত জগতের মাঝের অদৃশ্য সেতুবন্ধনই তাঁর শিল্পচর্চার মূল সুর।

এই প্রদর্শনীতে সংরক্ষিত প্রতিটি কাজ শিল্পীর ব্যক্তিগত অনুভব, পরিবেশগত স্মৃতি এবং মানবজীবনের সময়-রূপান্তরের প্রতি একটি সংবেদনশীল পর্যবেক্ষণ হিসেবে প্রকাশিত।

৮ নভেম্বর থেকে শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত গ্যালারি জুম-এ।

সালমান শাহ্‌ হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বাবা দিবসে দোলার ‘বাবার ছায়া’

ডলি জহুরের জীবন ভাবনা

আজ ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় ‘অমানুষ’

আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’

বিশ্বকাপে পাকিস্তানি তারকারা কে কোন দলের সমর্থক

সত্য উন্মোচনে এবার সাংবাদিকতায় অপূর্ব

ভিন্ন তিনটি বয়সের চরিত্র ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং: হিমি

গানে গানে যুদ্ধ বন্ধের আহ্বান শিরোনামহীনের