হোম > বিনোদন

ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নতুন সিজন

বিনোদন রিপোর্টার

আবারও আলোচনা আর হাসির কেন্দ্রবিন্দুতে ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট নতুন আঙ্গিকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার যে গল্প দর্শকদের আপন করে নিয়েছিল, সেই গল্পেরই নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই জমজমাট সব ঘটনা এবার আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আগামীকাল বৃহস্পতিবার এই সিজনের ৯ থেকে ১৬ পর্ব মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে।

একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তবে সবার নজর থাকবে একজনের দিকেই—তিনি হলেন মতলব! তার আগের কাণ্ডকারখানাই যদি হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দেয়, তাহলে ভাবুন নতুন পর্বগুলোতে কী অপেক্ষা করছে!

কাজল আরেফিন অমির অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতোই প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা সহ তাদের সুপরিচিত সঙ্গীরা।

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

পথের গল্প নিয়ে আসছে ইয়াশ-বহ্নি

ভারতের ‘মিনার-ই দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বাংলাদেশে আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল

প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’

মাইকেলের ছেলেরা থাকতে কেন নাম ভূমিকায় জাফর জ্যাকসন

লন্ডন উৎসবে প্রিয়াম অর্চি অভিনীত দুই সিনেমা

ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’