হোম > বিনোদন

'ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে'

মোস্তাফিজ ইস্যুতে সোহেল রানা

বিনোদন রিপোর্টার

আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’

একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করে সোহেল রানা লিখেছেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে।’

উল্লেখ্য, আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে অভিনেতা মিশা সওদাগর, কুদ্দুস বয়াতিসহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তারকা শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও সমালোচনার ঝড় বইছে।

এসআই

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান