হোম > বিনোদন

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

বিনোদন রিপোর্টার

সংস্কৃতিচর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং এর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘জাদু প্রশিক্ষণ কর্মশালা’ ও জমকালো ‘জাদুসন্ধ্যা’।

মহড়া কক্ষ সূত্রে জানা গেছে, আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি ভবনের ১০৫ নম্বর মহড়া কক্ষে এটি চলবে। এতে অংশ নিচ্ছেন মনোনীত ৩০ জন প্রশিক্ষণার্থী। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন খ্যাতনামা জাদুশিল্পী শাহীন শাহ্। প্রশিক্ষক হিসেবে যুক্ত আছেন আবু সাদাত মো: মামুন এবং জাদুশিল্পের ভাষাশৈলী বিষয়ক দিকনির্দেশনা দেবেন সারমিন সুলতানা ইসলাম।

কর্মশালার শেষ দিন, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে মনমুগ্ধকর ‘জাদুসন্ধ্যা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মুখ্য প্রশিক্ষক শাহীন শাহ্ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহীন দিল-রিয়াজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের জন্য জাদুসন্ধ্যার প্রদর্শনীর পথ উন্মুক্ত থাকবে।

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

‘ভায়োলেন্স’-এ যুক্ত হলেন অধরা ও শিরীন শিলা

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন

ইসলামী সংগীতাঙ্গনে ইতিহাস: গোল্ডেন প্লে বাটন পেল শিশুশিল্পী সাইফা

‘সিনেমায় অভিনয়কে পাপ বলিনি’, বিতর্ক নিয়ে মুখ খুললেন পপি

বিপর্যস্ত নেপালে পর্যটকদের ফিরে আসার আহ্বান অভিনেত্রী মনীষার

‘সুন্দরভাবে বাঁচতে চাই, খোদার নাম নিতে চাই’