হোম > বিনোদন

১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘খিলাড়ি’

বিনোদন রিপোর্টার

আগামী ১২ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা জারা জামান ও শাহেন শাহ অভিনীত সিনেমা ‘খিলাড়ি’। জারা জামানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মো. শফিউল্লাহ।

সম্প্রতি বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের মনোরম লোকেশনে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।

সিনেমাটি নিয়ে নায়িকা ও প্রযোজক জারা জামান বলেন, ‘দর্শক এবার গ্ল্যামার ও অ্যাকশন লুকে আমাকে দেখতে পাবেন। এই প্রথম ভিন্ন ধরনের একটি চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি— বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।’

চরিত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘খিলাড়ি’তে আমি একজন প্রতিবাদী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে নতুনত্ব আছে, আর এ কারণেই সিনেমাটি নিয়ে আমি আরও বেশি আশাবাদী।’

এছাড়া অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ আরও অনেকে। ছবিটির গানগুলোতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ।

এদিকে জারা জামান অভিনীত আরও তিনটি সিনেমা—‘ফেরারি’ ও ‘কি করে ভুলি তোরে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই এসব ছবিও দর্শকের সামনে আসবে বলে জানান তিনি।

১ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুঁলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ তারেক

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা