হোম > বিনোদন

প্রকাশ্যে মিম-তন্ময়ের ‘শিক্ষিত বউ’

বিনোদন রিপোর্টার

মিম চৌধুরী, এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। তাকে এখন এ সময়ের আরেক দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে। এরই মধ্যে মিম ও তন্ময় ‘গরিবের সংসার’ নাটকে অভিনয় করেছেন।

জুটিবদ্ধ হয়ে তারা এরই মধ্যে ‘প্রেম পুকুর’ (পরিচালক মোহাম্মদ আলী মুন্না), ‘জামাই শ্বশুর প্রবাসী’ (পরিচালক মামুনুর রশীদ) ও ‘শিক্ষিত বউ’ (পরিচালক ফজলুল হক) নাটকের কাজ শেষ করেছেন। এ তিনটি নাটকের মধ্যে একদিন আগেই ইউটিউবে প্রকাশ পেলো ‘শিক্ষিত বউ’ নাটকটি।

মিম চৌধুরী বলেন, ‘তন্ময় সোহেলের সঙ্গে ফজলুল সেলিম পরিচালিত প্রথম নাটক গরিবের সংসার-এর জন্য বেশ সাড়া পেয়েছিলাম আমরা। সে কারণেই আরো তিনটি নাটকে কাজ করা হয়েছে। অভিনেতা হিসেবে তন্ময় খুব ভালো। কাজটা এবং অভিনয় কীভাবে ভালো করা যায়Ñসেদিকে ভীষণ মনোযোগ দেয়। কোনো দৃশ্য সুন্দর করার জন্য যতটা ডেডিকেটেড হওয়া প্রয়োজন, ঠিক ততটাই ডেডিকেটেড হন তিনি। সবচেয়ে বড় কথা, তিনি অভিনয়ে প্রতিটি দৃশ্যেই ভালো করার চেষ্টা করেন। শিক্ষিত বউ নাটকটি আশা করছি ভালো লাগবে সবার।’

তন্ময় সোহেল বলেন, ‘মিমের সঙ্গে প্রথম কাজ করেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। যে কারণে আমাদের একের পর এক কাজ বেড়ে যাচ্ছে। মিম আমার চেয়েও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছেন। যে কারণে অভিনয়ে তিনি অনেকটাই সিদ্ধহস্ত বলা চলে। খুব ভালো অভিনয় করেন মিমি। এরই মধ্যে আমাদের মাঝে কাজের বোঝাপড়াটাও চমৎকার হয়েছে। আশা করছি আমাদের নতুন নাটকগুলো দর্শকের ভালো লাগবে।’

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান