হোম > বিনোদন

‘আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না’

খালেদা জিয়াকে নিয়ে দিলরুবা খানের স্মৃতিচারণ

বিনোদন রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে নেমেছে গভীর শোকের ছায়া। শোবিজ অঙ্গনেও চলছে শোকের মাতম। সংগীতশিল্পী দিলরুবা খানও দেশনেত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন দিলরুবা খান। শুরুতেই তিনি লিখেন, ‘চিরবিদায় নিলেন সময়কে অতিক্রম করা এক আপোষহীন নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন সাহস, মমতা ও দৃঢ়তার অনন্য সংমিশ্রণ। বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন, আর একজন মানবিক মানুষ হিসেবে তিনি অগণিত হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর স্মৃতি ও অবদান জাতি কোনোদিন ভুলবে না। হে আল্লাহ, আমার নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে স্থান দিন এবং তাঁকে সম্মানিত করুন।’

খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘আপনার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক স্মৃতি, যার মধ্যে একটি আক্ষেপ আমার আজীবন থেকে গেল। ২০০৩ সালে ২৭শে সেপ্টেম্বর, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমি গ্রহণ করেছিলাম জিসাস প্রদত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক’। সেই মুহূর্তটি আমার জীবনের এক অনন্য গৌরব।’

দিলরুবা খান বলেন, ‘ম্যাডাম, আপনি সেদিন স্নেহভরে বলেছিলেন যে সময় করে তোমার কাছ থেকে ‘পাগল মন’ আর ‘রেললাইন বহে সমান্তরাল’ এই দুটি গান শুনবো। আমার দুর্ভাগ্য যে আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না।

সবশেষে তিনি লেখেন, ‘আপনি চলে গেছেন, কিন্তু আপনার আদর্শ, আপনার ভালোবাসা, আর আপনার সাহসী নেতৃত্ব আমাদের পথ দেখিয়ে যাবে। ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো