হোম > বিনোদন

ফিলিস্তিন নিয়ে জাগরণী গান হাবিব-আনাসের

বিনোদন রিপোর্টার

ইসলামি গান তথা নাশিদ অঙ্গনের পরিচিত মুখ গাজী আনাস রাওশান এবার ফিলিস্তিনের বর্তমান নির্মম পরিস্থিতি নিয়ে একটি জাগরণমূলক গান করেছেন। ‘জাগো রে জাগো রে, ভাসাও সাগরে মুসলিম তব তরী, ভেঙে ফেল বাঁধ, ডাকিছে জিহাদ গর্জিছে রণভেরী’- এমন রক্ত গরম করা কথামালায় গানটি রচনা করেছেন হাবিব মোস্তফা; সুরারোপ করেছেন নাবিল আদনান। হ্যাভেন টিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নান্দনিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে।

গানটির শিল্পী গাজী আনাস রাওশান বলেন, ‘ডাকিছে জিহাদ, বাঁচাও ফিলিস্তিন’Ñএই গানটি কোনো সহিংসতার আহ্বান নয়, বরং এটি জেগে ওঠার ডাক। ফিলিস্তিনে যখন রক্ত ঝরে, যখন মানবতা পদদলিত হয়; তখন শিল্প, কবিতা, গান হয়ে ওঠে প্রতিবাদ-প্রতিরোধের ভাষা। এই ইসলামি জাগরণী গানটি ফিলিস্তিনের শহীদদের স্মরণে, নির্যাতিতদের জন্য প্রেরণা হয়ে বাজুক সারা দুনিয়ায়Ñএই আমাদের চাওয়া।

গানটি সম্পর্কে ইসলামি গানের জনপ্রিয় গীতিকার হাবিব মোস্তফা বলেন, ‘ধর্ম-বর্ণ, বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে যে কোনো সংবেদনশীল মানুষের মনে ফিলিস্তিনের ওপর চলমান বর্বরতম নির্যাতনের চিত্র রক্তক্ষরণ ঘটাবে। একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ প্রতিবাদ জানানোর মাধ্যম হিসেবে গানটি লিখেছি। নাবিল আদনান হৃদয়গ্রাহী সুর করেছেন। গাজী আনাস রাওশানের দরাজ ও সুরেলা কণ্ঠে গানটি একটি অনন্যসাধারণ মাত্রা পেয়েছে। গানটি শুনে শ্রোতাদের অনুভূতিতে প্রতিবাদের বারুদ জ্বলে উঠলেই আমাদের শ্রম সার্থক হবে। মানবতার জয় হোক, জুলুমের অবসান হোকÑএটাই আমাদের চাওয়া। আল্লাহ মজলুমের সহায় হোন।’

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান