হোম > বিনোদন

অবশেষে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

বিনোদন রিপোর্টার

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। ১৭ অক্টোবর সারা দেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, কয়েকবার মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে হয়েছে। তবে এবার ১৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে, এটাই চূড়ান্ত। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। পপি ও আমিন খান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ।

২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর থেকেই আড়ালে চলে যান চিত্রনায়িকা পপি। পরে তিনি সংসারী হয়ে ওঠেন আর নতুন কোনো ছবির কাজেও অংশ নেননি। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’-ই দর্শকদের জন্য নায়িকার শেষ উপহার হতে যাচ্ছে।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’