হোম > বিনোদন

সেরাদের সেরা সিজন–৬ জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পন্ন

স্টাফ রিপোর্টার

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সেরাদের সেরা সিজন’- ৬ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাজধানী ঢাকার তেজগাঁও কলেজ প্রাঙ্গণে এ অডিশন পর্ব অনুষ্ঠিত হয়। এতে গান, অভিনয় ও আবৃত্তি— এই তিনটি বিষয়ে দেশের ৮টি বিভাগের বাছাইকৃত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পী, অভিনেতা ও আবৃত্তিকারদের খুঁজে বের করার লক্ষ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়।

সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত মোট ৩০০ প্রতিযোগীর মধ্য থেকে প্রতিটি বিষয়ে ১০ জনকে ইয়েস কার্ড প্রদান করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্য প্রতিযোগীদের হাতে সম্মাননা গিফট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ-এর সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জাকির হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সসাসের সহকারী নির্বাহী পরিচালক ইসরাইল হোসাইন শান্ত।

পরিশেষে উপস্থিত অতিথি ও বিচারকমণ্ডলী প্রতিযোগীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে অডিশন পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো