হোম > বিনোদন

কাকে উদ্দেশ করে ‘চুপ’ বললেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ক্ষোভ উগরে দিলেন বিগ বি অমিতাভ বচ্চন। এ নিয়ে নানা জল্পনা দানা বেঁধেছে অভিনেতার ভক্ত–অনুরাগীদের মধ্যে। হঠাৎ কেন ক্ষেপলেন তিনি!

গতকাল সোমবার এই প্রবীণ এই অভিনেতা এক্স হ্যান্ডলে রাগের ইমোজি দিয়ে লিখেছেন, ‘চুপ’! বিগ বির এই পোস্ট দেখে নেটিজেনদের কৌতূহল বেড়ে যায়। কেউ ভাবছেন, কেন এমন পোস্ট? অনেকেই অনুমান করছেন, সম্ভবত ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে চলা গুঞ্জনের প্রতি প্রতিক্রিয়া।

অন্যদিকে কিছু নেটিজেন মজার ছলে মন্তব্য করেছেন, হয়তো বিগ বি তাঁর স্ত্রী জয়া বচ্চনকে মিডিয়ার সামনে ‘চুপ’ থাকতে বলছেন। কারণ বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন প্রায়ই মিডিয়ার প্রতি কড়া মনোভাব দেখান। তাই বিগ বি হয়তো জয়া বচ্চনকে মিডিয়ার সামনে শান্ত থাকার ইঙ্গিত দিয়েছেন!

অভিষেক–ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চর্চার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে খবর রটে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরাত কৌরের ঘনিষ্ঠতার কথা। ‘দসবি’ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বিগ বির এই ‘চুপ’ পোস্ট কি তবে এই সমস্ত গুঞ্জনের প্রতিক্রিয়া? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এখন দেখার অপেক্ষা, অমিতাভ বচ্চন এ নিয়ে আর কী বলেন।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন