হোম > বিনোদন

জুলাই মাসজুড়ে বিটিভিতে ‘৩৬ জুলাই’

বিনোদন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে নানা আয়োজনে পালিত হবে ৩৬দিনব্যাপি অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও এ উপলক্ষ্যে রয়েছে বিশেষ আয়োজন।

এরমধ্যে ১ জুলাই থেকে প্রচারিত হবে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’। ২০২৪ সালে জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন।

অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। এছাড়াও জুলাই মাসজুড়ে বিটিভিতে থাকছে জুলাই গণঅভ্যুত্থানের উপর আরো কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এরমধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, একক সংগীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ ও বিশেষ থিম সংসহ আরো কয়েকটি অনুষ্ঠান।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান