হোম > বিনোদন

প্রবাসীদের উৎসর্গ করে শিরোনামহীনের নতুন গান

বিনোদন রিপোর্টার

দেশের বাইরে থাকা কোটি প্রবাসী বাংলাদেশিকে উৎসর্গ করে নতুন গান ‘কতদূর’ প্রকাশ করেছেন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।

গত বৃহস্পতিবার শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডের প্রধান সদস্য জিয়াউর রহমান।

গানটি শেয়ার দিয়ে ফেসবুকে শিরোনামহীন লেখেন, ‘আমাদের নতুন গান ‘কতদূর?’। জীবন যাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে অনেক দূর.. ফানুসের মতো, নয়তো কাটা ঘুড়ির মত। পরিবারকে ভালো রাখতে কষ্ট করে যাচ্ছেন দিন-রাত। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাদের জন্যই আমাদের এই গান।'

গানের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে। ভিডিওতে অভিনয় করেছেন কাজী তানিম শাহরিয়ার, তাসিফা তাসু, শেখ স্বপ্না, রেশ রহমান, তানজিব ফেরদৌস, শেখ মোহিবুল, শাহরিয়ার রোহান ও আহসান রাবিব।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান