হোম > বিনোদন

ফেসবুকে সিনেমার দেখার নতুন প্ল্যাটফর্ম হোম থিয়েটার

বিনোদন রিপোর্টার

শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রকাশ ও প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করল হোম থিয়েটার। শুক্রবার উদ্বোধনী আয়োজনে এই থিয়েটারে মুক্তি পেয়েছে শর্টফিল্ম ‘নারী, তুমি আওয়াজ তোলো’। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন সমু চৌধুরী, প্রহেলিকা, মাহি প্রমুখ। উদ্বোধনী শর্টফিল্মে তুলে ধরা হয়েছে নারীদের প্রতি অসামাজিক আচরণ, খারাপ ব্যবহারসহ বিভিন্ন ধরনের অসংগতি, অবিচার ও বৈষম্যের বাস্তবতা। চলচ্চিত্রটি নারীর কণ্ঠস্বরকে আরো জোরালো করে তুলতে এবং সমষ্টিগত সচেতনতা গড়ে তুলতে নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা জুয়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিম, ডিরেক্টরস গিল্ডের সভাপতি আজাদ আবুল কালাম, পরিচালক চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, প্রসূন আজাদ প্রমুখ। উদ্বোধন হওয়া এই ‘হোম থিয়েটার’কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি আন্দোলন, যেখানে শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রকাশ ও প্রদর্শনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়ানোই মূল লক্ষ্য। সামাজিক অঙ্গীকারকে কেন্দ্র করে হোম থিয়েটার সেই গল্পগুলোই শেয়ার করবে, যা সচেতনতা ও পরিবর্তনের প্রেরণা জোগাবে। এমনটাই জানান ‘হোম থিয়েটার’-এর ব্যবস্থাপনা পরিচালক আবু রায়হান জুয়েল। বলা দরকার, এটি কোনো প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্ম নয়। এটি আপাতত পরিচালিত হচ্ছে ‘হোম থিয়েটার’নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’