হোম > বিনোদন

‘কাজলরেখা’র স্বত্ব নিলো মাছরাঙা

বিনোদন ডেস্ক

গেল বছর মুক্তি পেয়েছে ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’। মুক্তির আগে থেকে আলোচিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত ছবিটি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে সংগীতনির্ভর এই সিনেমা। তবে কোন টেলিভিশনের পর্দায় এখনো দেখা যায়নি ‘কাজলরেখা’। দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। ছবিটির টিভি স্বত্ব কিনে নিয়েছে চ্যানেলটি। সম্প্রতি মাছরাঙা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। সামনে কোন একটি উৎসবকে কেন্দ্র করে টিভিতে ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

উল্লেখ্য, বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যের স্মারক ‘মৈমনসিংহ গীতিকা’। বৃহত্তর ময়মনসিংহ জেলা, বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হাওরাঞ্চলের জীবনের ১০টি পালা দিয়ে সাজানো হয়েছে এ গীতিকা। এর ‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রটি করেছেন সাদিয়া আয়মান। সুচরাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ ছাড়া কঙ্কণদাসী চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয় প্রমুখ।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা