হোম > বিনোদন

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বহুল আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ডেমরার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে ডেমরা থানা পুলিশ।

জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা-র মঞ্চে জায়গা করে নিয়েছিলেন মাইনুল আহসান নোবেল। সকলেই তার গান পছন্দ করেছিলেন। তার গানে মুগ্ধ হন দুই বাংলার মানুষ। জনপ্রিয়তা ও খ্যাতির তুঙ্গে উঠেছিলেন নোবেল।

কিন্তু বাংলাদেশের এই সংগীতশিল্পী শেষ পর্যন্ত নিজের সেই সম্মান এবং খ্যাতি ধারে রাখতে পারেননি। খ্যাতির চূড়ায় থাকার সময় একের পর এক বিতর্কে জড়িয়েছেন এই গায়ক।

তাকে শেষবার প্রকাশ্যে দেখা গেছে গত বছর নভেম্বর মাসে। সেই সময়েও এক মহিলার সঙ্গে সম্পর্ক ও মাদক নিয়ে বিতর্কে জড়ান নোবেল। তারপর থেকে আর কোথাও দেখা যায়নি তাকে।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান