হোম > বিনোদন

মৃত্যুর পর মুক্তি পেল জেমস সুমনের গান

বিনোদন রিপোর্টার

গত ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন। এমন হৃদয়বিদারক ঘটনার চার দিনের মাথায় প্রকাশ হলো তার নতুন গান। গত মঙ্গলবার জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির নাম ‘কেউ জানলো না কেউ বুঝলো না’। এটি লিখেছেন ফারুক আসাদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর।

অমিত কর গানটি প্রকাশ প্রসঙ্গে বলেন, ‘সুমন আমার খুব কাছের একজন ভাই-বন্ধু ছিলেন। তার জন্য কয়েকটি গান করেছি। এগুলো নিয়ে আমাদের দুজনের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। আশা করছি, সুমন ভক্তদের ভালো লাগবে গানটি।’

দীর্ঘ ১৬ বছরের বিরতি ভেঙে গত বছর নতুন গানে ফিরেছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। প্রকাশ করেছিলেন ‘আসমান জমিন’ শিরোনামের একটি গান। তিনি তখন জানিয়েছিলেন, সংগীতে এবার নিয়মিতই পাওয়া যাবে তাকে। সেই মাপে নিয়মিত গানও রেকর্ড করছিলেন। কিন্তু সেসব আর প্রকাশ করা হলো না সুমনের।

বলা দরকার, নব্বই দশকের শেষদিকে সংগীতে ক্যারিয়ার শুরু করেন জেনস সুমন। ২০০২ সালে বি‌টিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ প্রচারের পর তিনি দেশজুড়ে পরিচিতি পান। এর আগে ১৯৯৭ সালে প্রকাশ পেয়েছিল তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’।

এরপর একে একে প্রকাশ পেয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি অ্যালবাম। ২০০৮ সা‌লে ‘মন চ‌লো রূপের নগ‌রে’ অ্যালবামের পর অজানা কারণে ১৬ বছরের বিরতিতে চলে গিয়েছিলেন তিনি। গত ২৮ নভেম্বর গেলেন চিরতরে।

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

অস্ত্রোপচারের পর যেমন আছেন তানিয়া বৃষ্টি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, অভিনয়শিল্পী সংঘের কড়াবার্তা

ঈদে আসছে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’

আলভী-তিথিকে বয়কটের ডাক

আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন