হোম > বিনোদন

শিল্পী বিশ্বাসের কণ্ঠে ‘বন্ধু আমার প্রাণে না আসিল’

বিনোদন রিপোর্টার

দর্শকদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে এরই মধ্যে গানের দুনিয়ায় শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এ প্রজন্মের গায়িকা শিল্পী বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। তার কণ্ঠে প্রকাশিত একাধিক গান পার হয়েছে কোটি ভিউ। এর মধ্যে ‘মন পিঞ্জিরা’, ‘রঙ্গিলা কইতর’, ‘উড়াল পাখি’, ‘কলিজার পাখি’ ও ‘সোনা পাখি’ বেশ জনপ্রিয়তা পায়।

এবার শিল্পী বিশ্বাসের কণ্ঠে প্রকাশিত হলো নতুন গান ‘বন্ধু আমার প্রাণে না আসিল’। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন এসডি সাগর।

গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, ‘অনেক দিন থেকেই গীতিকার তারেক আনন্দের কাছে আমি একটি গান চাচ্ছিলাম। অবশেষে চমৎকার কথার এই গানটি আমাকে দিলেন। খায়রুল ওয়াসী সুন্দর সুর করেছেন। এসডি সাগরের সংগীতায়োজনে আমার কণ্ঠে ‘বন্ধু আমার প্রাণে না আসিল’ গানটি আশা করি ভালো লাগবে শ্রোতাদের।’

শিল্পীর কণ্ঠে ‘কোমরের বিছা করুম’ গানটি দুই মাসে ৭৫ লাখের বেশি শ্রোতা ইউটিউবে শুনেছেন। এ ছাড়া ‘আমারও তো মন খারাপ হয়’ গানটিও শ্রোতাদের বেশ পছন্দের।

১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

পথের গল্প নিয়ে আসছে ইয়াশ-বহ্নি

ভারতের ‘মিনার-ই দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বাংলাদেশে আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল

প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’

মাইকেলের ছেলেরা থাকতে কেন নাম ভূমিকায় জাফর জ্যাকসন

লন্ডন উৎসবে প্রিয়াম অর্চি অভিনীত দুই সিনেমা