হোম > বিনোদন

লিজার ‘নেই অধিকার’

বিনোদন রিপোর্টার

দীর্ঘ বিরতির পর আবার নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। তার নতুন গানের শিরোনাম ‘নেই অধিকার’। গানটির কথা লিখেছেন র‍্যাপার তৌফিক আহমেদ, সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান। গত বুধবার সন্ধ্যায় লিজার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘লিজা’তে গানটি প্রকাশিত হয়েছে।

‘নেই অধিকার’-এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে, পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে ভিন্ন আঙ্গিকে লিজাকে দেখা গেছে। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিজা বলেন, ‘এ এক হারিয়ে যাওয়ার গান, এক নীরব বেদনার গল্প—যেখানে ভালোবাসা আছে, কিন্তু দাবি নেই। এ ধরনের গান নিয়ে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। আশা করি, নেই অধিকার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

তিনি আরো জানান, গানটির কথায় যেমন গভীর অনুভব রয়েছে, তেমনি হৃদয় খানের সুরে এসেছে নতুনত্ব। ভিডিও নির্মাতাও গল্পটিকে জীবন্ত করে তুলেছেন। উল্লেখ্য, বর্তমানে লিজা নতুন কিছু স্টেজ শোর প্রস্তুতি নিচ্ছেন।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’