হোম > বিনোদন

জোভান-পায়েলের ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’

বিনোদন রিপোর্টার

টাকা নিয়ে হইচই, কে নেবে আর কে ছেড়ে দেবে; এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয় এমনই অর্থলোভ ও শর্টকাট মানসিকতার গল্প নিয়ে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’।

তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। নাটকে জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য বড় চমক। জোভান ও কেয়া পায়েল ছাড়াও অভিনয়ে আরো রয়েছেন শিবা শানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ। নাটকটির চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন হোসেন, সংগীত পরিচালনায় আছেন সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন এবং মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।

নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। নাজমুল হুদা শাপলা প্রযোজনায়, মাসুদ মুনসুর নির্বাহী প্রযোজক এবং উদয় চৌধুরী সমন্বয়ের দায়িত্বে ছিলেন। ডার্ক কমেডি ও থ্রিলারের সংমিশ্রণে তৈরি এই নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

ঝামেলা আমার কপালে লেখা, বিষয়টি আমি এনজয় করি: পরীমনি

বাচসাস নির্বাচন ২০ নভেম্বর

আগুন ও প্রিয়াংকার কণ্ঠে বাংলাদেশ বেতারে দুটি নতুন গান

শারদীয় দুর্গোৎসবে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পুজো বাড়ির গান’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’