হোম > বিনোদন

শুরু হলো শাকিব খানের সোলজারের শুটিং

বিনোদন রিপোর্টার

শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। গতকাল শুরু হয়েছে সিনেমার শুটিং। এর আগে শুক্রবার সম্পন্ন হয়েছে সিনেমাটির ‘ফাইনাল লুক সেট’ও ‘ফার্স্ট লুক পোস্টার’-এর ফটোশুট। এই ফটোশুটে অংশ নেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

শনিবার দুপুরে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও, যার শিরোনাম—পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘সোলজার’। প্রায় আড়াই মিনিটের এই ভিডিওতে কথা বলেছেন ‘সোলজার’ নির্মাতা সাকিব ফাহাদ। যেখানে তিনি জানিয়েছেন সিনেমাটি নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা।

নির্মাতা বলেন, ‘আমরা সোলজার-এর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের ভাবনা, চিন্তা, আর বাস্তবতা নিয়েই গল্পটা সাজানো।’ শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম ‘সোলজার’। সাকিব ফাহাদ বলেন, ‘গত তিন-চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই। আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন—যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সোলজার-এ ফুটে উঠবে।’

দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি এই গল্পে আশাবাদের বার্তাও থাকবে বলে জানান পরিচালক। তিনি বলেন, ‘দিনশেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি—সেটাই তুলে ধরা হবে সোলজার-এ।’ ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে, ছবিটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রযোজনা টিম।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ঈদ ছাড়া সময়েও যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর—সবার জন্যই লাভজনক হবে। আমরা সে সাহসী উদ্যোগই নিচ্ছি।’ গল্পে থাকবে অ্যাকশন, রোমান্স ও ড্রামার মিশেল। পরিচালক জানান, ‘শাকিব ভাইয়ের হাতে অনেক অপশন ছিল, কিন্তু সোলজার-এর গল্প শুনে উনি হয়তো ভেবেছেন—বর্তমান বাস্তবতায় এমন গল্পের সঙ্গেই থাকতে চান। আমরা চেষ্টা করছি, উনার আস্থা যেন বিফলে না যায়।’

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’