হোম > বিনোদন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী

বিনোদন রিপোর্টার

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী আজ। ১৯১৪ সালের এই দিনে তিনি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। বালাদেশের চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি ‘শিল্পাচার্য’ উপাধি লাভ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পীকে ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎ বলে ধরা হয়ে থাকে।

১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে জয়নুল আবেদিনের করা স্কেচগুলো ছিল অনবদ্য। এ দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। সস্তা প্যাকিং পেপারে চায়নিজ ইঙ্ক ও তুলির আঁচড়ে ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’ নামে জয়নুলের এ ছবিগুলো জয়নুলকে সারা বিশ্বে তাঁকে পরিচিত করে তোলে।

এছাড়াও শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকা ৬৫ ফুট দীর্ঘ ‘নবান্ন’, এবং ‘মই টানা’, ‘গুন টানা’, ‘সাঁওতাল রমণী’, ‘সংগ্রাম’, ‘বিদ্রোহী’ প্রভৃতি অন্যতম- যা ছিল তাঁর সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমের প্রতীক।

আজ, সোমবার সকাল ১১টায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)-এর নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল এর নেতৃত্বে ঢাকা বিশ্বাবিদ্যালয়ে শিল্পচার্যের সমাধিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ ‘পুষ্পস্তবক অর্পণ’ করা হয়। এ সময় একাডেমির কর্মকর্তা-শিল্পী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অস্কারের ৯৮তম আসর, পুরস্কার পেলেন যারা

সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন

নাটকে দাম্পত্য জীবনের ‘সাত দিন’

ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পির কণ্ঠে আনন্দের গান ‘ফাঁকি’

ফের বুলবুলি হয়ে আসছেন তটিনী

‘প্রেমের গল্প’ নিয়ে আসছেন চিত্রনায়ক রোশান-চমক

ঈদে ওয়েব ফিল্মে দীপা খন্দকার

সাদের কণ্ঠে হাবিব মোস্তফার মরমি গান ‘কাঠের বাক্স’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হলো ‘তাবুলা রাসা’

আবুল হায়াতের ‘যে বাঁধন যায় না ছেঁড়া’