হোম > বিনোদন

সচেতনতা মূলক নাটক ‘ইংরাজি ইশকুল’ নিয়ে টুটুল চৌধুরী

বিনোদন রিপোর্টার

নতুন ইংরেজি বছরের শুরুর দিনেই ‘টুটুল চৌধুরী’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটক ‘ইংরাজি ইশকুল’। দর্শকপ্রিয় অভিনেতা টুটুল চৌধুরীর গল্পে নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন আরিফুর রহমান নিয়াজ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী ও জান্নাত পরী’সহ আরো বেশ কয়েকজন।

নাটকটি প্রচারের পর থেকেই নাটকটির গল্প নিয়ে মূলত প্রশংসায় ভাসছেন টুটুল চৌধুরী। এমন একটি গল্প, ভাবনা এবং তাতে অভিনয় সবমিলিয়েই বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন টুটুল চৌধুরী।

নাটকটি প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘ইংরাজি ইশকুল- নাটকটি আমাদের সমাজের এক পরিচিত বাস্তবতাকে তুলে ধরে ইংরেজি শেখার তীব্র চাপ, নামী স্কুলে পড়ানোর জন্য অনেক অনেক টাকার চাপ, আর ছোট ছোট শিশুদের ওপর অতিরিক্ত বইয়ের চাপ। অভিভাবকদের স্বপ্ন, প্রতিযোগিতার ভয়, কোচিং ফি, গাইড বই আর পরীক্ষার বোঝা সব মিলিয়ে শিক্ষার আনন্দ কীভাবে ধীরে ধীরে চাপের বোঝায় পরিণত হয়, নাটকটি তা রসাত্মক অথচ গভীরভাবে দেখায়। প্রাণবন্ত অভিনয়, মজার সংলাপ আর বাস্তব জীবনের ছায়া দর্শকদের হাসায়, আবার ভাবতেও বাধ্য করে। হাসির আড়ালে লুকিয়ে থাকা আমাদের শিক্ষা-জীবনের সত্য গল্প দেখতে চাইলে এই নাটকটি অবশ্যই দেখুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে এসে উপভোগ করুন, হাসুন, ভাবুন, আর শিক্ষার চাপ আর আনন্দের ভারসাম্য নিয়ে নতুন করে ভাবুন।’

শুধু ‘ইংরাজি ইশকুল’ই নয় এই নাটকের মতো আরো অনেক সচেতনতা মূলক নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে টুটুল চৌধুরী অভিনয় করে থাকেন। একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এসব নাটক-স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। একজন শিল্পী হিসেবেও টুটুল চৌধুরী তার সহশিল্পীদের কাছে ভীষণ প্রিয় এবং আস্থার।

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

আড্ডা ও স্মৃতিকথায় মেতে উঠলেন গুণী অভিনেত্রীরা

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর