হোম > বিনোদন

মেহেরপুরে স্থগিত জেমসের কনর্সাট

বিনোদন রিপোর্টার

মেহেরপুরে ‘সূর্য ক্লাব’ উদ্বোধন উপলক্ষ্যে মেহেরপুর স্টেডিয়ামে একটি কনসার্ট আয়োজনের কথা ছিল। সেখানে বাড়তি আনন্দ যোগ করতে রাখা হয়েছিল নগর বাউল জেমসের কনসার্ট। তবে প্রশাসনের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

এই কারণে কনসার্টের প্রচারণা ও টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। সূর্য ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকেই কনসার্ট সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে। তারা এ তথ্য একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছে।

এ বিষয়ে সূর্য ক্লাব কর্তৃপক্ষ বলছে, তারা মাত্র তিন দিন কনসার্টের টিকিট বিক্রি করেছেন। তখন সীমিতসংখ্যক টিকিট বিক্রি হয়। ইতোমধ্যে টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সে সময় সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করা হবে।

ক্লাবের পক্ষ থেকে আরো জানানো হয়, কোনো প্রতারক চক্র যদি কনসার্টের নামে টিকিট বিক্রি করে, সে দায় সূর্য ক্লাব নেবে না।

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ শুরু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ