হোম > বিনোদন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

বিনোদন রিপোর্টার

ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানের সঙ্গেই করছেন বসবাস। এবার শ্রোতা-দর্শকদের মাতাতে ভিন্ন ধাঁচের গান প্রকাশ করলেন তিনি। গানটির শিরোনাম ‘এই ব্যথা’।

‘এই ব্যথা কি তোমার অনুগত/চাইলেই রোদে এসে পেতে দেয় গা/এই ব্যথা কি দিনান্তে কোনো হাওয়া/স্বপ্নের মতো সারা রাত্রি জেগে থাকা’ এমন কাব্যমালায় সাজানো গানটি লিখেছেন মাহি ফ্লোরা। গানটির সুর করেছেন এহসান রাহি ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ব্যতিক্রমী ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

শিল্পীকে শুভাশিষ জানাতে উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ অনেকেই। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক দিন পরে আয়োজন করে একটা গান হলো। আমি আনন্দিত। এই টিমে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই ট্যালেন্টেড। সবাই যার যার সেরাটা দিয়েছে এই গানে। আরো আনন্দের ব্যাপার হলো আজকে আমার বড় কন্যার জন্মদিন (১৮ ডিসেম্বর), এমন দিনে এই ব্যথা গানটির প্রকাশ আমাকে মুগ্ধতার অন্য জগতে নিয়ে গেছে। গানটির ভিডিও নিয়ে একটু বলতে চাই, এই ধরনের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন। যা একটি ভিন্নমাত্রা এনে দেবে বলে আমি বিশ্বাস করি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘বাপ্পা দার এই ব্যথা প্রকাশ করতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন আনন্দিত। আমি আশা করছি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’ ডিএমএস জানায়, গত বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এই ব্যথা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’