হোম > বিনোদন

ফের অভিনয়ে মেহজাবীনের বোন মালাইকা, সাথে পার্থ শেখ

বিনোদন রিপোর্টার

সদ্য অভিনয় জগতে নাম লিখিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথম দুই নাটকে ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহানের সঙ্গে অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। ধীরে ধীরে তিনি কাজের গতি বাড়াচ্ছেন। এবার পর্দায় পার্থ শেখের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। ‘অনুতপ্ত’ নামের নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

এর আগে মালাইকা প্রথম অভিনয় করেছিলেন 'সন্ধিক্ষণ' ও 'ক্ষতিপূরণ' নামের দুটি নাটকে। দুটি নাটকই নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

‘অনুতপ্ত’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা, এবং এটি প্রযোজনা করেছেন রাজ। জানা গেছে, এরইমধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন হয়েছে নাটকটির। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘অনুতপ্ত’।

নিজের নতুন কাজ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি একটি পরিবারের গল্প, যেখানে বাবার দায়িত্ববোধ এবং ছেলে ও তরুণ-তরুণীর সম্পর্ক—দুই দিকই উঠে এসেছে। গল্পটি সহজেই দর্শকদের ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।’

নাটকটিতে মালাইকার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও আছেন শিবা শানু, তানজিম হাসান অনিক প্রমুখ।

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

ইউটিউবে বাংলাদেশি কনটেন্টের জোয়ার

কিরগিজস্তানে ফোক গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সূচনা শেলী

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

ডায়ানার জীবন ও ব্যক্তিগত স্মৃতি নিয়ে বই লিখছেন ছোট ভাই চার্লস স্পেন্সার

শিল্পকলায় পালিত হলো বিশেষ আয়োজন ‘বেণুকা’

১৬ বছর আগে রেকর্ড, প্রকাশ পেল দুই ভাইয়ের গান

ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

ঢাকাই চলচ্চিত্রের ৫৮ গুণীজন ও ৩ সিনেমা হলকে সম্মাননা