হোম > বিনোদন

একটি ভালো গল্পের অপেক্ষায় বলিউডের তিন খান

বিনোদন ডেস্ক

শাহরুখ খান, সালমান খান ও আমির খান। ছবি: সংগৃহীত

একটা ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন বলিউডের তিন খান। তারা হলেন সালমান খান, শাহরুখ খান, আমির খান। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, একটা ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন খানেরা। এ নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছে, সবাই সম্মতও হয়েছেন। ওই সাক্ষাৎকারে আমির খান বলেছেন, ‘ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের এ নিয়ে আলোচনা হয়।’

আমির খানই নাকি বিষয়টি আলোচনায় তুলে ধরেন। তিনি বলেন, ‘তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল। আমাদের সত্যিই তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও সালমান খানকে। আর আমির খানকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চাড্ডা’ সিনেমায়। বর্তমানে তিনি ‘সিতারে জ়মিন পার’ ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’