হোম > বিনোদন

বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

অভিনেত্রী শেফালী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন তিনি।

গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেফালীর স্বামী অভিনেতা পারাস টাইগি তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

এখন পর্যন্ত শেফালীর মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছু বলা যাচ্ছে না।

এদিকে শেফালীর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তার রহস্যজনক মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্নও সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালে ‘কাঁটা লেগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন শেফালী। পরবর্তী সময়ে বেশ কিছু মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতেও অংশ নেন। ২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৩-তে অংশ নিয়ে নতুন করে লাইমলাইটে আসেন তিনি।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’