হোম > বিনোদন

পপির ভক্তদের জন্য আসছে সুখবর

বিনোদন রিপোর্টার

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তিনবার জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। জানা যায়, সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি আগামী ১৭ অক্টোবর মুক্তি পাবে।

পরিচালক সাদেক সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত।’

সহসাই আড়াল ভেঙে প্রকাশ্যে আসছেন না পপি। সিনেমায় ফিরবেন কিনা তা নিয়েও নেই কোন স্পষ্ট বার্তা। তাই বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির ঘোষণা এলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানালেন নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব। এতদিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার যোগাযোগ নেই। ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে কারণে এখন একাই সব কিছু করতে হবে।’

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমায় দুই বছরের বিরতি শেষে ‘ডাইরেক্ট অ্যাটাক’র মাধ্যমে নতুন করে কাজে ফিরেছিলেন পপি। তবে এই সিনেমার শুটিং শেষে পুরোপুরি নিজেকে আড়াল করে নেন এই নায়িকা। হয়েছেন সংসারী। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে ভালো আছেন বলে দৈনিক আমার দেশকে ১০ সেপ্টেম্বর তার জন্মদিনে জানিয়েছিলেন তিনি।

‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাতে পপি-আমিন খান ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, চিত্রনায়িকা শিরিন শিলাসহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’