হোম > বিনোদন

অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি ২’

বিনোদন রিপোর্টার

বিশ্বব্যাপী মুক্তি পেল বাংলাদেশের রক সংগীতের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। যা একাধারে শক্তিশালী আবেগ, অন্ধকার এবং প্রতিশোধের গল্পে ভরপুর। গত শুক্রবারে মুক্তি পাওয়া অ্যালবামটি সম্পর্কে বলা হচ্ছে, ফিনিক্সের পুনর্জন্ম থেকে ধ্বংসের প্রতিমূর্তি—এই রূপান্তরের কাহিনি ঘিরেই তৈরি হয়েছে ব্যান্ডটির এই সংগীতযাত্রা। অ্যালবামের প্রতিটি গান যেমন গল্প বলে, তেমনি প্রতিটি সুরে শোনা যায় হারানোর বেদনা ও প্রতিশোধের তীব্র আহ্বান। অ্যালবামটি শুক্রবার থেকেই ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

‘ফিনিক্সের ডায়েরি ২’-এর মাধ্যমে অর্থহীন বাংলা রক মিউজিকের নতুন সাব-জেনার বাংলা ন্যু রক–এর সূচনা করছে। এতে অংশ নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী—গ্র্যামি নমিনি গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোনিস্ট বব ফ্র্যাঙ্কেসচিনি, বেসিস্ট বাবি লুইস এবং বেসবাবা সুমনের পুত্র আহনাফ সালেহীন। অ্যালবামটি প্রয়াত সাউন্ড ইঞ্জিনিয়ার ও শিল্পী এ.কে. রাতুল-এর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ শুরু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ