হোম > বিনোদন

দেশপ্রেমের গল্পে নিরব

বিনোদন রিপোর্টার

চিত্রনায়ক নিরব যুক্ত হয়েছেন ‘দেশ’ নামের একটি সিনেমায়। এতে নামভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির পরিচালক কামরুল হাসান ফুয়াদ। জানা গেছে, অ্যাকশন ঘরানার সিনেমা হবে ‘দেশ’। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে নিরবকে।

অস্ত্র চোরাকারবারির গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমার কাহিনি। এরকম জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো অস্ত্র উৎপাদন হয় না। কিন্তু অস্ত্র চোরাকারবারির ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় আমাদের দেশকে। সেই চক্রকে ধ্বংস করার জন্য মিশনে নামে পুলিশ কর্মকর্তা দেশ। এখানে দেশপ্রেমের সঙ্গে দেশ পুলিশ কর্মকর্তার ব্যক্তিজীবনের নানা বিষয়ও উঠে আসবে।’

আরো বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর দেশ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছে। এখন আমাদের নায়ক নিরব হোসেনের হাতে দুটি সিনেমা রয়েছে। তাই একটু সময় নিচ্ছি। তাছাড়া, দেশ সিনেমার জন্য লুক চেঞ্জ করতে হবে নিরবকে। তাই হাতের কাজগুলো শেষ করে নিজেকে নতুনভাবে তৈরি করবেন তিনি।’ নিরব হোসেন বলেন, ‘সিনেমার গল্পটি দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে। আমার চরিত্রের নামও দেশ। তাই এই সিনেমা নিয়ে নিজের মধ্যে অন্য রকম একটা অনুভূতি হচ্ছে। সিনেমাটির জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে আমাকে। আশা করছি আমার চরিত্রটি এবং সিনেমার গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারলে দর্শকের ভালো লাগবে।’

শুটিং শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমার নায়িকাসহ অন্য অভিনয়শিল্পীদের নাম। আগামী বছর ৫ আগস্ট সিনেমাটি মুক্তির টার্গেট করা হয়েছে। তবে সব কাজ শেষ হয়ে গেলে এর আগেই দেশ সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হবে বলে জানান নির্মাতা। সিনেমাটি নির্মাণ করা হবে কেএইচএফের ব্যানারে। ফুয়াদ ছাড়াও আরো দুজন পরিচালক যুক্ত হয়েছেন সিনেমাটিতে। অনিক বিশ্বাস ও সৈকত নাসির যথাক্রমে ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রজেক্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান