হোম > বিনোদন

এবার নায়িকা পপিকে আইনি নোটিশ

বিনোদন রিপোর্টার

মামলা, আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না শোবিজ অঙ্গনের তারকাদের। তানজিন তিশা, মেহজাবিনের পর এবার সেই দলে যোগ হলো অভিনেত্রী পপির নাম। মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার চাচাতো বোনজামাই মো. তারেক আহমেদ চৌধুরী।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডলের মাধ্যমে খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয়।

তারেক আহমেদ বলেন, ‘সাদিকা পারভীন পপি আমার স্ত্রী সম্পর্কের আত্মীয়। তিনি বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেন, যা অত্যন্ত দুঃখজনক। তার যদি কোনো অভিযোগ থাকে, তাহলে পারিবারিকভাবে কথা বলতে পারেন কিংবা আইনিভাবে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু তিনি সেটা না করে বিভিন্ন মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। সেজন্য আইনিভাবে তাকে এই বিষয়গুলো আমি জানিয়েছি।’

তারেক আহমেদ চৌধুরী বলেন, ‘এর আগেও তিনি (পপি) আমাকে দোষারোপ করে মিথ্যা তথ্য ছড়িয়েছিল। ফলে আমি তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।’

পপিকে পাঠানো আইনি নোটিশে বলা হয়, ‘একটি সম্পত্তি নিয়ে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। ওই সম্পত্তিটি সাদিকা পারভীন পপির প্রয়াত চাচার মালিকানাধীন ছিল, যা একটি বৈধ হেবা দলিলের মাধ্যমে তারেক আহমেদ চৌধুরীর স্ত্রী এবং তার মাকে উপহার হিসেবে প্রদান করা হয় এবং তারা আইনগতভাবে উক্ত সম্পত্তির মালিক হন। আমার মক্কেল উক্ত সম্পত্তির কোনো আইনগত উত্তরাধিকারী নন এবং উক্ত সম্পত্তির ওপর তার কোনো দখল, মালিকানা বা আইনি স্বার্থ নেই; সম্পত্তিটির হস্তান্তর ও বণ্টন সম্পূর্ণরূপে উক্ত হেবা দলিল ও প্রযোজ্য উত্তরাধিকার আইনের অধীন পরিচালিত হয়। আমার মক্কেলের সঙ্গে উক্ত সম্পত্তিগত বিরোধের কোনো আইনগত বা বাস্তবিক সম্পর্ক না থাকা সত্ত্বেও, নোটিশ গ্রহীতা গত ২১ নভেম্বর প্রচারিত সময় টিভির অনুষ্ঠানে আমার মক্কেলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন এবং তা প্রকাশ করেছেন।’

আইনজীবী ইলিয়াছ আলী বলেন, ‘সময় টিভিতে পপি বলেছেন, আমার মক্কেল তাকে তার নিজ এলাকায় চলাফেরায় বাধা দিচ্ছেন এবং তাকে উক্ত সম্পত্তিতে তার অংশ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এমনটি করছেন।’

পপির ধারাবাহিক, বিদ্বেষমূলক ও ভিত্তিহীন জনসমক্ষে প্রদত্ত অভিযোগসমূহ তারেক আহমেদ চৌধুরীর পেশাগত অবস্থান ও নৈতিক সুনামকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে এবং ক্ষতিগ্রস্ত করছে বলে নোটিশো অভিযোগ করা হয়।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, নোটিশ দেওয়ার ৭ দিনের মধ্যে নির্দেশনা পালন না করলে পপির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা ও মানহানি মামলাসহ সব আইনানুগ প্রতিকার নেওয়া হবে।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন