হোম > বিনোদন

তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই

বিনোদন ডেস্ক

জাকির হোসেন। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। সোমবার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি। খবর এনডিটিভির।

জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়া বলেন, ‘ভেন্টিলেশন মেশিন বন্ধ করার পর তিনি চলে যান। জাকিরের মৃত্যু হয়েছে শান্তিপূর্ণ।’

এই কিংবদন্তির পরিবার জানিয়েছে, ‘ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস’ থেকে তৈরি হওয়া জটিলতায় মারা গেছেন জাকির হোসেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার স্ত্রী নৃত্যশিল্পী ও শিক্ষক স্ত্রী আনতোনিয়া মিনেকোলা; বড় মেয়ে আনিসা কুরেশি একজন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এবং ছোট মেয়ে ইসাবেলা কুরেশি নৃত্যশিল্পী হিসেবে পরিচিত।

গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জাকির হোসেন। জীবনের তাল-লয়-ছন্দের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে ওস্তাদ জাকির হোসেন পাড়ি দিয়েছেন অনন্তলোকে।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন